Ridge Bangla

বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ সাতজন নিহত

তুরস্ক থেকে নিজ দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা এক বিবৃতিতে ঘটনাটিকে ‘জাতির জন্য গভীর শোকের’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনায় দেশ এমন সব ব্যক্তিত্বকে হারিয়েছে, যারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে রাষ্ট্র ও সামরিক প্রতিষ্ঠানকে সেবা দিয়ে গেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন গ্রাউন্ড ফোর্সেসের চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

আল জাজিরার প্রতিবেদনে তুরস্কের একজন কর্মকর্তার বরাতে জানানো হয়, উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটরা জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন। তবে আঙ্কারা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেসিককাভাক গ্রামসংলগ্ন হায়মানা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

This post was viewed: 14

আরো পড়ুন