Ridge Bangla

বাংলাদেশে আবারও কনসার্টে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ

সংগীতপ্রেমীদের জন্য আনন্দের খবর, আগামী ৫ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েভ ফেস্ট, যেখানে এক মঞ্চে পারফর্ম করবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। অনুষ্ঠানটিতে বাংলাদেশের দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলও অংশ নেবে।

উৎসবের আরেকটি আকর্ষণ হিসেবে থাকবে সাম্প্রতিক সময়ে নিজের গান লং ডিস্টেন্স লাভ দিয়ে সাড়া জাগানো শিল্পী অংকন কুমার। ইতোমধ্যে কনসার্টের অনলাইন প্রচারণা শুরু হয়েছে। এই আয়োজনটি করছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন, ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কমিউনিকেশনস এবং অনলাইন টিকিটিং পার্টনার হিসেবে থাকছে Tickticki.com।

১৯৯৮ সালে জাফের জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন এই সেমি-ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাভিশ। পাকিস্তানের বাইরে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও তাদের গান, যেমন Faasle, Bachpan ও Tere Pyar Mein ব্যাপক পরিচিতি পেয়েছে।

কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার ১০০ ফিট মাদানি এভিনিউয়ের কোর্ট সাইডে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়, দর্শকদের জন্য গেট খোলা হবে বিকেল ৩টায়। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম Tickticki.com-এ। এর আগে, এই বছর জানুয়ারিতে কাভিশ ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট শিরোনামে রাজধানীর সেনাপ্রাঙ্গণে পারফর্ম করেছিল।

This post was viewed: 28

আরো পড়ুন