Ridge Bangla

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিবন্ধন এক লাখ ছাড়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন এক লাখ অতিক্রম করেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ আপডেট অনুযায়ী, রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১ হাজার ৯৮৭ জন প্রবাসী ভোটার।

ইসির তথ্য বলছে নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৫৯১ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৩৯৬ জন। বিশ্বজুড়ে বসবাসরত প্রবাসীরা এই প্রথমবারের মতো অ্যাপের মাধ্যমে সরাসরি পোস্টাল ব্যালটের ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন।

দেশভিত্তিক নিবন্ধনের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে আবেদন করেছেন ১৭ হাজার ৬৭৪ জন প্রবাসী বাংলাদেশি। এর পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া (৯ হাজার ৩৭৫ জন), এবং কানাডা (৮ হাজার ৩৮৫ জন)। সিঙ্গাপুরে নিবন্ধন করেছেন ৮ হাজার ২১ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৩৯১ জন এবং জাপানে ৬ হাজার ৭৭০ জন প্রবাসী।

এ ছাড়া যুক্তরাজ্যে ৬ হাজার ২৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭১১ জন, ইতালিতে ৪ হাজার ৬৮১ জন এবং সৌদি আরবে ৩ হাজার ৫৯২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

This post was viewed: 27

আরো পড়ুন