Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার সোমবার (১৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তথ্যপ্রযুক্তি খাতের আধুনিকায়নে টেলিনর গ্রুপের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সরকারের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ আরও সহজ ও বিনিয়োগবান্ধব করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

টেলিনর সিইও বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশে টেলিনর তাদের সেবার মান আরও বৃদ্ধি করতে চায়। বিশেষ করে, দেশে নতুন প্রজন্মের ৫জি প্রযুক্তি বিস্তারে এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে টেলিনর গ্রুপ বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী।

This post was viewed: 15

আরো পড়ুন