প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে নিয়োগ করা হয়েছে মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রাব্বানী। তাকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তির পর তিনি অন্য কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বজায় রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।