Ridge Bangla

প্রকাশিত হলো গেম ‘হাসিনার শেষদিন’

‘হাসিনার শেষদিন’ নামে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও গেম নিয়ে এসেছেন নির্মাতা ফাতিন রহমান জারিফ। Unreal Engine 5.5.4 ব্যবহার করে তৈরি এই গেম ইতিমধ্যে গেমারদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, গেমটি খেলার জন্য ন্যূনতম সিস্টেম রিকোয়ারমেন্ট হিসেবে প্রয়োজন হবে Ryzen 5 5600G প্রসেসর ও ৮ জিবি র‍্যাম। ব্যবহারকারীদের সুবিধার্থে গেমটিতে গ্রাফিক্স সেটিংস সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। পারফরম্যান্সজনিত সমস্যা দেখা দিলে সেটিংস মেনু থেকে গ্রাফিক্স লো, মিডিয়াম কিংবা হাই অপশনে পরিবর্তন করা যাবে।

নির্মাতা আরও জানান, ‘হাসিনার শেষদিন’ সম্পূর্ণভাবে বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি গেম। কোনো বার্তা বা বিষয়কে সিরিয়াসভাবে নেওয়ার প্রয়োজন নেই। এটি একটি ফিকশনাল ও এন্টারটেইনমেন্টভিত্তিক প্রজেক্ট।

বর্তমানে গেমটির পিসি ভার্সন পাওয়া যাচ্ছে। এদিকে, গেমটির মোবাইল ভার্সন আসবে শীঘ্রই। তবে প্রথম প্রজেক্ট হওয়ায় কিছু নির্দিষ্ট ডিভাইসে পারফরম্যান্স সমস্যার কারণে আপলোডের আগে প্রয়োজনীয় সংশোধন ও অপ্টিমাইজেশনের কাজ চলছে। দর্শক ও খেলোয়াড়রা গেমটি উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা ফাতিন রহমান।

This post was viewed: 21

আরো পড়ুন