ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
দাড়িয়াপুর এলাকায় চৌবাচ্চায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণের সময় অতিরিক্ত পেট্রোল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, যেখানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকেরা তার জীবন রক্ষায় চেষ্টা চালাচ্ছেন।
তার সহকারী দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সুস্থতার কামনা করছেন।
This post was viewed: 30