Ridge Bangla

পাঁচ দিন পর বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানির মরদেহ উদ্ধার

ইউরোপের বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপার (৩১) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার মরদেহ অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকার জঙ্গলে একটি স্যুটকেস থেকে উদ্ধার করা হয়েছে।

২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পথে স্টেফানি নিখোঁজ হন। তার পাঠানো শেষ মেসেজে তিনি সিঁড়িঘরে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। প্রতিবেশীরা জানান, সেদিন রাতে তার বাসা থেকে তুমুল ঝগড়ার শব্দ শোনা যায় এবং সেখানে তার সাবেক প্রেমিক পিটার এম.–কে দেখা যায়।

২৪ নভেম্বর পিটার এম.–কে স্লোভেনিয়ার অস্ট্রিয়া সীমান্তের কাছাকাছি একটি ক্যাসিনোর পার্কিং লটে পুড়ে যাওয়া লাল গাড়ি ফেলে যাওয়ার সন্দেহে আটক করে পুলিশ। অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার যৌথ তদন্তে তিনি হত্যার কথা স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে পিটার এম. জানান, পার্টির পর ঝগড়ার একপর্যায়ে তিনি স্টেফানিকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহটি স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার মাজস্পার্ক অঞ্চলের জঙ্গলে পুঁতে রাখেন।

হত্যাকাণ্ডের প্রমাণ নষ্ট করতে সহযোগিতা করার সন্দেহে পিটার এম.–এর ভাই ও সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা তদন্তাধীন রয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন