Ridge Bangla

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন, প্রথম পর্যায়ে পাবেন ২২ হাজার ৬৫ জন কৃষক

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ১০ জেলার ১১টি উপজেলায় মোট ২২ হাজার ৬৫ জন কৃষক এ কার্ড পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, কৃষকের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং কৃষিখাতের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘কৃষক কার্ড’ মূলত একটি ব্যাংকিং ডেবিট কার্ড, যার বিপরীতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে কৃষকদের নামে হিসাব খোলা হয়েছে। এ কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বার্ষিক ২ হাজার ৫০০ টাকা হারে নগদ সুবিধা পাবেন।

পাশাপাশি সার, বীজ, মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি উপকরণ কেনায়ও কার্ডটি ব্যবহার করা যাবে।

মন্ত্রী আরও জানান, নির্বাচিত ১১টি ব্লকের কৃষকের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্য আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও লবণ চাষিরাও এ কর্মসূচির আওতায় এসেছেন। মোট উপকারভোগীর মধ্যে ৯৩ দশমিক ৭ শতাংশই ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক।

This post was viewed: 14

আরো পড়ুন