বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর মেট্রোরেল সেবায় সাময়িক পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে নির্দিষ্ট দুটি স্টেশন নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের উপপ্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফীর সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “এতদ্বারা মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৪ এপ্রিল, ২০২৬ (১ বৈশাখ, ১৪৩৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।”
এই সাময়িক পরিবর্তনের কারণে যাত্রীদের অসুবিধার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
This post was viewed: 8