Ridge Bangla

নির্বাচন ও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাচনী জনসভায় বলেন, আগামী জাতীয় নির্বাচন ও দেশের ভবিষ্যত নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার একটি দলের ফাঁদে পড়ে জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় ডা. তাহের বলেন, জীবন ও রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ তাড়িয়েছে। আর তা আর গ্রহণ করবে না। যদি বর্তমান সরকার ভারতের অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করে, তাহলে দেশের মানুষের ওপর প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, একটি দল নির্বাচন সংস্কার চায় না। তারা পুরোনো পদ্ধতিতে নির্বাচন করতে চায়। তাই আমরা গণভোটের দাবি করেছি। সরকার গণভোট দিতে সম্মত হয়েছে, কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে। তারা জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করতে চাইছে। কিন্তু আমাদের কাছে এটি এক নয়। আলাদা গণভোট হলে জনগণ শতকরা আশি ভাগ আমাদের পক্ষের রায় দেবে।

জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকা থেকে মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইনসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 29

আরো পড়ুন