Ridge Bangla

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় সশস্ত্র হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরমধুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) চরমধুয়া গ্রামের বাসিন্দা হাজী মঙ্গল মিয়ার ছেলে। তাঁর স্ত্রী মমতাজ বেগম স্থানীয় ওয়ার্ডের একজন ইউপি সদস্য।

পারিবারিক সূত্রে জানা যায়, চরমধুয়া গ্রামের গাজীপুরা এলাকার রিফাত ও নয়ন নামের দুজনের সঙ্গে সামান্য বিষয় নিয়ে রফিকুলের মতবিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জের ধরে তারা রফিকুলের ওপর হামলার পরিকল্পনা করে।

ঘটনার দিন রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে যান। পরবর্তীতে রফিকুলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি প্রবীর চন্দ্র ঘোষ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন