Ridge Bangla

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

শপথ গ্রহণ শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। এছাড়া তিনজন টেকনোক্র্যাট সদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ড. খলিলুর রহমান এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, আইন, গৃহায়ন, সংস্কৃতি, তথ্য ও সম্প্রচার, শ্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন