Ridge Bangla

দেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করল বিএনপি

বিএনপি আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি আয়োজন করবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

এদিন রুহুল কবির রিজভী শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো মূল পার্থক্য নেই। তিনি বলেন, “দুজনই গণতন্ত্রকে আঘাত করেছেন। এরশাদ ব্যাংক লুট করেছিলেন, আর শেখ হাসিনা সেই প্রক্রিয়ার চূড়ান্ত রূপ দিয়েছেন।”

রুহুল কবির রিজভী আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গে জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ে আদালত প্রভাবিত হয়নি। বর্তমান বিচারপ্রক্রিয়া তার নিজস্ব তৈরি আদালত ও ট্রাইব্যুনালের মাধ্যমে চলছে। অন্তর্বর্তী সরকারের সময় হস্তক্ষেপের সুযোগ ছিল না। তিনি আরও বলেন, “অবৈধ রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা দেশের আইন নিজের স্বার্থে প্রয়োগ করেছেন। বর্তমান সরকারে রাজনৈতিক হস্তক্ষেপ নেই, রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম-খুন বন্ধ রয়েছে। যে কোনো অপরাধী, যিনি দেশের সন্তান, ছাত্র বা শ্রমিক হত্যা করেন, তার বিচার হবেই। পাপ বাপকেও ছাড়ে না।”

This post was viewed: 29

আরো পড়ুন