Ridge Bangla

দেড় ঘণ্টার চেষ্টায় খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার পর বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রাথমিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুনের বিস্তার রোধে আরও তিনটি ইউনিট যোগ দেওয়া হয়। মোট নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার সময় খদ্দর বাজার এলাকায় ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন পাশের দোকান ও ভবনে ছড়িয়ে পড়েনি।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

This post was viewed: 20

আরো পড়ুন