Ridge Bangla

দুপুর পর্যন্ত ভোটে ইতিবাচক অংশগ্রহণ দেখেছি: ইইউ পর্যবেক্ষক প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর পর্যন্ত ভোটগ্রহণে ইতিবাচক অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইভার্স ইজাবস বলেন, “আমরা দেশব্যাপী ভোট পর্যবেক্ষণ করছি। দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণে ইতিবাচক পরিবেশ দেখেছি। আশা করছি, বিকেল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি জানান, সারাদেশে মোতায়েন করা ইইউ পর্যবেক্ষকরা অনলাইনের মাধ্যমে নিয়মিত প্রতিবেদন ও তথ্য পাঠাচ্ছেন। এসব তথ্য বিশ্লেষণ করে নির্বাচন প্রক্রিয়া মূল্যায়ন করা হবে। ইইউ মিশন প্রধান বলেন, তাদের দল সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোটগ্রহণের সামগ্রিক পরিবেশ, প্রক্রিয়া ও স্বচ্ছতা পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশের নাগরিকদের ভোটে অংশগ্রহণে আগ্রহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে এবং তারা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন।

This post was viewed: 2

আরো পড়ুন