Ridge Bangla

তিন জাহাজে চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে স্বল্প সময়ের ব্যবধানে বড় চালান আসছে চট্টগ্রাম বন্দরে। পাঁচ দিনের মধ্যে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে তিনটি জাহাজ বন্দরে ভিড়বে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে আসা ‘এইচএল পাফিন’ নামের একটি ট্যাংকার ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।

বাকি দুটি জাহাজ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে।

ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়বে।

এদিকে, জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম আশা প্রকাশ করে বলেন, বর্তমান সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

This post was viewed: 4

আরো পড়ুন