Ridge Bangla

তারেক রহমান দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও জানান, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বড়দিনে সড়ক অবরোধ করে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

This post was viewed: 15

আরো পড়ুন