Ridge Bangla

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রাক-এমএড ও এমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড) ও প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড) প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার (ছয় মাস)। এই প্রোগ্রামে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের মেয়াদ তিন সেমিস্টার (১৮ মাস)। এ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা হিসেবে বিএড (সম্মান) অথবা ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ বিএড/বিএসএড/বিপিএড/ডিপইনএড/ডিপিএড/সিইনএড ডিগ্রি থাকতে হবে।

উভয় শিক্ষাক্রমে প্রার্থীদের শিক্ষা জীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে ন্যূনতম ২ দশমিক ৫ থাকতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ আগামী ৮ জানুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। উভয় ডিগ্রির জন্য আবেদন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ২০২৬, বেলা ১১টায়। ভর্তি পরীক্ষার স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ভবন।

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.ierdu.edu.bd-এ পাওয়া যাবে।

This post was viewed: 14

আরো পড়ুন