Ridge Bangla

ঢাকায় রিকশা চালালেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

ঢাকায় অবস্থানরত পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর শহরের রঙিন আমেজে মেতে উঠেছেন। শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় পা রাখেন। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানোর সময় ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাসিমুখে এই তারকাকে বরণ করছে আয়োজনকারীরা।

তবে শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেননি আহাদ। ঢাকার স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উপভোগ করতে গিয়ে পার্কের মাঝখানে তিনি রিকশা চালানোর আনন্দ নেন। ভিডিও ও ছবিতে দেখা যায়, প্যাডেলে পা রেখে নিজেই রিকশা চালাচ্ছেন তিনি। এছাড়া, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকা চেখেও অভিজ্ঞতা অর্জন করেছেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আহাদ রাজা মীরের এমন স্বতঃস্ফূর্ত ও মজার দেখে ভক্ত–অনুরাগীরা কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন ভক্ত মজা করে লিখেছেন, সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা। অন্য একজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, আপনার বাংলা উচ্চারণ খুব সুন্দর, সত্যিই বহুমুখী প্রতিভার অধিকারী।

This post was viewed: 32

আরো পড়ুন