Ridge Bangla

‘ডেয়ারডেভিল’ সিজন ২–এর ট্রেলারে চমক

মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২–এর নতুন ট্রেলারে ম্যাট মর্ডক ও উইলসন ফিস্কের মধ্যে আসন্ন তীব্র সংঘাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। ট্রেলারে স্পষ্ট ব্যাখ্যা না থাকলেও দেখা যায়, ফিস্ক এখনও নিউ ইয়র্ক সিটির মেয়র, যা শহরের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে।

ট্রেলারে দেখা যায়, ডেয়ারডেভিল ছায়ার আড়ালে লড়াই চালিয়ে যেতে তার পুরোনো বন্ধু জেসিকা জোন্সের সহায়তা পায়। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের তীব্র স্ট্রিট-লেভেল ড্রামা ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২ মোট আটটি পর্বে সম্প্রচারিত হবে এবং এর স্ট্রিমিং শুরু হবে ২৪ মার্চ থেকে।

নিউ ইয়র্কের রাজনীতিতে ক্ষমতাধর মেয়র উইলসন ফিস্ক ডেয়ারডেভিলকে জনশত্রু ঘোষণা করে তাকে ধ্বংস করতে ওঠেপড়ে লাগে। অন্যদিকে ফিস্কের দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ম্যাট মর্ডক আবারও ডেয়ারডেভিলের রূপে ছায়ার আড়ালে শহর রক্ষায় সংগ্রাম শুরু করে।

এই মৌসুমে ডেবোরাহ অ্যান ওল, আয়েলেট জুরার, উইলসন বেটহেল ও মার্গারিটা লেভিয়েভা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি নতুন চরিত্র হিসেবে ম্যাথিউ লিলার্ড রহস্যময় মিস্টার চার্লসের ভূমিকায় যুক্ত হয়েছেন।

This post was viewed: 4

আরো পড়ুন