Ridge Bangla

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৬২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিন জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে নতুন করে ১,১৬২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগের বাইরে ৭৬ জন, ঢাকা উত্তরে ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১৭৫ জন, খুলনা বিভাগের বাইরে ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগের বাইরে ৮৭ জন, রাজশাহী বিভাগের বাইরে ৯৮ জন এবং সিলেট বিভাগের বাইরে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ৯৫১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৮,৪১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৭১,৬৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ২৮৩ জনের মৃত্যু ঘটেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০,১১,২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১,৭০৫ জন, এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩,২১,১৭৯ জন।

This post was viewed: 45

আরো পড়ুন