Ridge Bangla

ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিজয়ের তথ্য জানান। পরে বেসরকারিভাবে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলেও তার এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়।

জানা গেছে, আসনের সবগুলো কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বেসরকারি হিসাবে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন