Ridge Bangla

জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাব উঠেছে। বাকি তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়সংক্রান্ত নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিশেষ করে রাজধানীসহ মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার প্রস্তাব করা হয়। এর মধ্যে তিন দিন অফলাইন এবং তিন দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উপস্থিতি ব্যবস্থাপনায় জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর অনুযায়ী ক্লাস ভাগ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, অনলাইন ক্লাসের দিনেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান পরিচালনা করতে হবে। আর বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস সরাসরি ল্যাবেই সম্পন্ন করা হবে।

This post was viewed: 4

আরো পড়ুন