Ridge Bangla

জ্বালানি সংকটে নতুন সময়সূচি অনুসারে অফিস-ব্যাংক চলছে

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা আগে ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এছাড়া শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও বেসরকারি খাতের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এদিকে, ব্যাংক খাতেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথ আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে।

This post was viewed: 9

আরো পড়ুন