Ridge Bangla

জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ফিলিপাইন ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।

দেশটির প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস মঙ্গলবার এ ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে ‘আসন্ন বিপদের’ মুখে রয়েছে।

আগামী এক বছরের জন্য জারি করা এই জরুরি অবস্থার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। এতে বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফিলিপাইনের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে সরকার।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে শুধু ফিলিপাইন নয়, জ্বালানি আমদানিনির্ভর আরও অনেক দেশই একই ধরনের সংকটে পড়তে পারে।

This post was viewed: 2

আরো পড়ুন