Ridge Bangla

জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিযুক্ত বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগারের জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে আবুল সরকারকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়। আদালতের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সোমবার সকালে কারা কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়।

ঘটনার সূত্রপাত হয় গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি মেলায়। সেখানে আসরে গান গাওয়ার সময় তিনি ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি অনুষ্ঠান থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। আটকের পর ২০ নভেম্বর ঘিওর থানায় মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে তার নামে মামলা দায়ের করেন।

This post was viewed: 7

আরো পড়ুন