Ridge Bangla

জাতীয় নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বইমেলা আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করা হয় এবং রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার মতামতও বিবেচনায় নেওয়া হয়। আলোচনার পর নির্বাচনের পরবর্তী ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের প্রস্তাবটি সর্বাধিক বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের পরই অমর একুশে বইমেলার সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, মেলা আয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বাংলা একাডেমি।

This post was viewed: 35

আরো পড়ুন