মাগুরার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উত্তর নোয়াপাড়া এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত রিমা খাতুন প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।
রিমার অভিযোগ, স্থানীয় মৃত মুন্তাজ শিকদারের ছেলে ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল।
টাকা না দেওয়ায় ওইদিন তারা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। হামলা ঠেকাতে গিয়ে বাম হাতের কবজিতেও গভীর জখম হয়।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, ট্রিপল নাইনে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
This post was viewed: 39