Ridge Bangla

চমৎকার পরিবেশে ভোটগ্রহণ চলছে: ডিএমপি কমিশনার

রাজধানীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন এবং বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশাকেই প্রতিফলিত করছে।

ফলাফল-পরবর্তী সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেছে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হওয়ায় সহিংসতার শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।

গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, নির্বাচন ঘিরে নানা ধরনের অপপ্রচার আগে থেকেই ছড়ানো হচ্ছিল। কেউ কেউ বলেছিল ভোট হবে না বা সহিংসতা হবে। কিন্তু বাস্তবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রিসাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় কেন্দ্রটিতে প্রায় ১১ শতাংশ ভোট পড়েছে। মোট ২ হাজার ৫৮৪ ভোটারের মধ্যে ২৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

This post was viewed: 2

আরো পড়ুন