Ridge Bangla

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের বাকালিয়ায় চারজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর বাকালিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটা এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বাকালিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ চারজন হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। এদের মধ্যে ফাহিমের বয়স ১২ বছর। আহতদের পায়ে ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে বিএনপির মোরশেদ খান ও সোবাহান গ্রুপের মধ্যে সংঘর্ষ থেকে গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, আধিপত্য বিস্তারকে ঘিরে সন্ত্রাসী মোরশেদ খানের দলীয় লোকজন প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের লোকজনকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি আঘাত করে। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকলেও নগর পুলিশের করা ৩০০ দুষ্কৃতকারীর তালিকায় তার নাম রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন