Ridge Bangla

চট্টগ্রামে ডাকাতি করতে এসে গরুর মালিককে গুলি করে হত্যা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভোররাতে ডাকাতি করতে এসে এক গরুর মালিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় চন্দন দে (৭০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি ডাকাত দল ওই এলাকায় প্রবেশ করে স্থানীয়দের গোয়াল থেকে গরু লুট করছিল। এ সময় চন্দন দে তার গোয়াল থেকে গরু নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, চন্দন দে’র গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতরা সেখান থেকে একটি লুট করে নিয়ে গেছে। এ সময় তার পাশের গোয়াল থেকেও দুটি গরু চুরি করা হয়।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন