Ridge Bangla

গণভোটের রায় বাস্তবায়নে ১১টি দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা শনিবার

গণভোটের রায় কার্যকর ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং ফ্যাসিবাদী পথে এগোচ্ছে।

হামিদুর রহমান আজাদ বলেন, সরকার সংবিধানে আংশিক সংশোধন আনতে চাইলেও প্রকৃত সংস্কার এড়িয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সংবিধানের মৌলিক সংস্কার জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নিলে রাজপথে আন্দোলন জোরদার করা হবে। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

This post was viewed: 4

আরো পড়ুন