Ridge Bangla

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং সাতক্ষীরা-সদর আসনের মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে বিকেল সাড়ে ৩টায় একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী, সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন, দেবহাটা আমির ওলিউর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। তারা দাবি জানান নির্বাচনের আগেই গণভোট আয়োজন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং বাকি দফাগুলো দ্রুত কার্যকর করার। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

This post was viewed: 25

আরো পড়ুন