Ridge Bangla

ক্রীড়াঙ্গন উন্নয়নে দল-মত ভুলে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করবে। পাশাপাশি জেলা, উপজেলা ও স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়।

এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে জাইমা রহমান এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর প্রতিনিধিরা তাঁদের স্বাগত জানান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গ্যালারিতে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সামরিক সক্ষমতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা।

This post was viewed: 4

আরো পড়ুন