Ridge Bangla

কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতির আশঙ্কা নেই: প্রধানমন্ত্রী

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কারণে দেশে মূল্যস্ফীতি বাড়বে না, বরং অর্থনীতি আরও গতিশীল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। একসঙ্গে সব নাগরিককে এই সুবিধার আওতায় আনা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার অতিরিক্ত অর্থ ছাপিয়ে এই উদ্যোগ নিচ্ছে না। ফলে মূল্যস্ফীতি সৃষ্টির কোনো আশঙ্কা নেই। বরং এই অর্থ প্রান্তিক কৃষক ও নারীদের হাতে পৌঁছে স্থানীয় অর্থনীতিতে ব্যয় হবে, যা বাজারে অর্থের প্রবাহ বাড়াবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই অর্থ দিয়ে মানুষ শিক্ষা, খাদ্য কিংবা ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ করবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

This post was viewed: 3

আরো পড়ুন