রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে লিটন মিয়া (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আম্বর শাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিটন মিয়া কারওয়ান বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজ এলাকা তেজতুরি বাজার কাজীপাড়ার ফুটপাতে বিক্রি করতেন।
বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় একজন তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ প্রায় ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে লিটন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা জানিয়েছেন, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
This post was viewed: 28