Ridge Bangla

ঈশ্বরদীতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে দুজন নিহত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের স্কুলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে লালপুর অভিমুখী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও যাত্রী শিরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠিয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের ধারণা, ওই এলাকায় সড়ক নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।

This post was viewed: 14

আরো পড়ুন