Ridge Bangla

ইসরায়েলে ১২টি মার্কিন এফ–২২ যুদ্ধবিমান অবতরণ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অন্তত ১২টি মার্কিন এফ–২২ যুদ্ধবিমান অবতরণ করেছে। গত মঙ্গলবার বিমানগুলো অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।

কানের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন জোরদারের অংশ হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বিমানবাহিনী ঘাঁটিতে এসব যুদ্ধবিমান নামে। যদিও ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি, তবে এটি ইসরায়েলি বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পঞ্চম প্রজন্মের স্টেলথ সক্ষমতাসম্পন্ন এফ–২২ যুদ্ধবিমানের মোতায়েন অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরোধক্ষমতা বাড়ানোর ইঙ্গিত বহন করে। ইরান–ইসরায়েল উত্তেজনার মধ্যে এ পদক্ষেপকে কৌশলগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন