Ridge Bangla

ইরান যুদ্ধ এবার হানা দিয়েছে ভারতীয়দের বেডরুমেও

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বৈশ্বিক প্রভাব এখন শুধু জ্বালানি সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য ক্ষেত্রেও। এরই ধারাবাহিকতায় এবার ভারতের বেডরুমেও লেগেছে যুদ্ধের আঁচ।

চলমান যুদ্ধের ফলে দেশটির কনডম শিল্প ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বাজারে পণ্যটির ঘাটতির ফলে খুচরা পর্যায়ে দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই সংকট তৈরি হয়নি। মূলত সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় কনডম উৎপাদনে অপরিহার্য পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্ট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে এই সংকট দেখা দিয়েছে।

এর ফলে এই খাতে দেশটির ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম উৎপাদন শিল্প এখন ভয়াবহ সরবরাহ সংকটের মুখে পড়েছে। উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে বলে ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে।

This post was viewed: 27

আরো পড়ুন