Ridge Bangla

ইরানে বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৮৫ জন

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। শনিবার সকালে সংঘটিত এ হামলায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের বরাতে বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, মিনাবের ওই বিদ্যালয়ে নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজের খবরে বলা হয়েছে, নিহতদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।

মিনাবের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর জানান, ‘শাজারে তাইয়্যেবা’ নামের মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি বিমান হামলা চালানো হয়। হামলার সময় স্কুলটিতে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। বিস্ফোরণের পর বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যালয়ের এক কর্মী জানান, হামলার ভয়াবহতায় তিনি এখনও মানসিকভাবে বিপর্যস্ত। প্রতিদিন যেসব শিক্ষার্থীকে খেলাধুলা করতে দেখতেন, হামলার পর তাদের নিথর দেহ শ্রেণীকক্ষের বেঞ্চ ও স্কুলের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, নিরীহ শিশুদের ওপর এমন হামলার জবাব দেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন