ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করেছে তেলআবিব। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি নিশ্চিত করে দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন।
ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য, সম্ভাব্য হুমকি মোকাবিলায় এ হামলা চালানো হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরানি সাংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
This post was viewed: 3