Ridge Bangla

ইরানের জনগণকে ক্ষমতা দখলের বার্তা ট্রাম্পের

ইরানে সামরিক অভিযান শুরুর পর ভিডিও বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই রেকর্ড করা ওই ভাষণে তিনি ইরানি জনগণের উদ্দেশে বলেন, অভিযান শেষ হওয়ার পর তারা যেন সরকারের ক্ষমতা নিয়ন্ত্রণে নেন।

ট্রাম্প বলেন, “এটি সম্ভবত প্রজন্মের পর প্রজন্মে পাওয়া একমাত্র সুযোগ। অনেক বছর ধরে আপনারা আমেরিকার সাহায্য চেয়েছেন, কিন্তু তা পাননি। আমি আজ রাতে যা করতে যাচ্ছি, তা করার সাহস আগে কোনো প্রেসিডেন্টের ছিল না।” তিনি আরও বলেন, “এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি আপনাদের চাওয়া পূরণ করছেন। তাই দেখা যাক আপনারা কেমন সাড়া দেন।”

ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১টার পর ইরানে হামলা শুরু হয়। এ সময় মার্কিন কংগ্রেসের অধিকাংশ সদস্যই ছিলেন ঘুমিয়ে। তবে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড হামলার আগে দেওয়া এক বিবৃতিতে বলেন, “যদি যুদ্ধ অপ্রয়োজনীয় হয়, তবে তা এড়িয়ে চলা উচিত।”

সাম্প্রতিক এই অভিযানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।

This post was viewed: 4

আরো পড়ুন