Ridge Bangla

ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশি অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম তাগাদ (২৫) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত তাগাদ উপজেলার বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু তার এই পদবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজহারুল ইসলাম তাগাদকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হলেও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা ভিন্ন দাবি করেছেন। তার মতে, জেলা কমিটি পূর্বজুড়ী ইউনিয়নের ওই কমিটিকে অবৈধ ঘোষণা করেছে। ফলে বর্তমানে তার কোনো সাংগঠনিক বৈধতা নেই।

This post was viewed: 6

আরো পড়ুন