Ridge Bangla

ইতিহাসে প্রথমবার নারী সেনাপ্রধান নিয়োগ অস্ট্রেলিয়ার

শতবর্ষের প্রথা ভেঙে নিজেদের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। দেশটির সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল আগামী জুলাই মাস থেকে এই বাহিনীর নেতৃত্ব দেবেন।

সুসান কইল বর্তমানে দেশটির জয়েন্ট ক্যাপাবিলিটিজ বিভাগের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন।

তিনি বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই নিয়োগকে এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। ১৯৮৭ সালে বাহিনীতে যোগ দেওয়া সুসান কইল তার দীর্ঘ ক্যারিয়ারে নানা গুরুত্বপূর্ণ পদে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানান, সুসানের এই অর্জন নতুন প্রজন্মের নারীদের সামরিক পেশায় আসতে উৎসাহিত করবে। রয়টার্সের তথ্যমতে, এই সামগ্রিক রদবদলের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের নতুন এক ধারা সূচিত হতে যাচ্ছে।

This post was viewed: 11

আরো পড়ুন