Ridge Bangla

ইতালি উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৩২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ইতালির উপকূল থেকে বাংলাদেশিসহ ৩২ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৭১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর স্থানীয় প্রতিনিধিরা এ তথ্য জানান। উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশুও রয়েছে।

জানা গেছে, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে শতাধিক যাত্রী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।

উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে থাকা দুটি বাণিজ্যিক জাহাজ প্রথমে জীবিতদের উদ্ধার করে। পরে তাদের ইতালীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়াদের ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সাগরের পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল। ফলে অনেকেই পানিতে ভেসে যান।

This post was viewed: 6

আরো পড়ুন