দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত সেপ্টেম্বর শেষে ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি হয়েছে। এ ছাড়া কোনো ব্যাংককে অধিগ্রহণ করা হবে না।
তিনি আরও বলেন, আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে। প্রয়োজন হলে মামলা দায়ের করে টাকা ফেরত নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
This post was viewed: 62