Ridge Bangla

আবার এক ফ্রেমে সৃজিত–মিথিলা

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি, রাফিয়াথ রশিদ মিথিলাকে ঘিরে নানা সময় নানা গুঞ্জন উঠেছে। তাদের সম্পর্ক নিয়েও সমালোচনা কম হয়নি। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার এক ফ্রেমে ধরা পড়লেন সৃজিত, মিথিলা, আইরা।

সম্প্রতি সময়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ভ্রমণের একটি ছবি। ছবিতে দেখা যায়, মিথিলা কালো রঙের ওভারকোর্ট, সৃজিত কালো পোলো শার্টের উপর লাল জ্যাকেট আর আইরা নেভি ব্লু শীতের পোশাক পরে আছে। সবাই ছিল ফুরফুরে মেজাজে।

অনেক দিন ধরেই সৃজিত কলকাতায় আর মিথিলা ঢাকায়। কলকাতা না যাওয়ার প্রসঙ্গে মিথিলা জানান, “২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি যাইনি। আমার ভিসা নেই।”

উল্লেখ্য, মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বেশ ধুমধামে বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের জুলাই মাসে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

This post was viewed: 31

আরো পড়ুন