দিল্লির বহুল আলোচিত আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। একই মামলায় মুক্তি পেয়েছেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।
দিল্লির রাউস অ্যাভিনিউয়ের নিম্ন আদালত শুক্রবার রায় ঘোষণা করে। মামলায় সিবিআই ও ইডির করা অভিযোগে অভিযুক্ত ২৩ জনের প্রত্যেককেই খালাস দেওয়া হয়েছে।
বিশেষ বিচারক জিতেন্দ্র সিং রায়ে বলেন, দুর্নীতি ও চক্রান্তের অভিযোগে সিবিআই বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক প্রমাণের ঘাটতির বিষয়টি উল্লেখ করেন।
মামলাটি ঘিরে দিল্লি ও জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল। রায়ের পর এএপি নেতারা একে ‘সত্যের জয়’ বলে মন্তব্য করেছেন, অন্যদিকে বিরোধী শিবির বলছে, আইনি লড়াই এখানেই শেষ নয়।
This post was viewed: 3