Ridge Bangla

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কোস্ট গার্ডের ধাওয়া

ভেনেজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় নোঙর করা একটি জাহাজকে ধাওয়া করছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। চলমান এই অভিযানের ফলে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) এই ধাওয়া ‘ডার্ক ফ্লিট’ নামের জাহাজকে ঘিরে, যা ভেনেজুয়েলার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হচ্ছিল। সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছিল, যেটার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া সম্ভব। চলতি মাসেই যুক্তরাষ্ট্র দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে, যার একটি গত শনিবার আটক করা হয়। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করছে, তা মাদক-সংক্রান্ত অপরাধে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে কারাকাস এসব অভিযোগ অস্বীকার করেছে। ভেনেজুয়েলার সরকার মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ট্যাংকার জব্দের ঘটনাকে ‘আধুনিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

বিশ্লেষকদের মতে, তেল নিষেধাজ্ঞা, জাহাজ জব্দ এবং সামরিক তৎপরতা মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বিরোধ আরও তীব্র রূপ নিচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় এই ধাওয়া ভবিষ্যতে কূটনৈতিক সংঘাত বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

This post was viewed: 28

আরো পড়ুন